সোশ্যাল মিডিয়ার পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর ৫টি সহজ কৌশল
বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো আপনার পোস্ট দেখা হচ্ছে কিন্তু কোন রেসপন্স নেই। অনেক কষ্ট করে কনটেন্ট বানালেন ডিজাইন করলেন ক্যাপশন লিখলেন। কিন্তু আপনার কনটেন্টে কোন লাইক নেই কমেন্ট নেই শেয়ার নেই কিছুই হচ্ছে না। এর কারণ হলো একটাই তা হলো এনগেজমেন্ট স্ট্যাটেজির অভাব।
সোশ্যাল মিডিয়ার এনগেজমেন্ট শুধু নামের জন্য নয় এটি আপনার এটি আপনার রিচ ফলোয়ার বৃদ্ধি ও ব্র্যান্ড ভ্যালু ও ইনকামের সাথে খুব গভীরভাবে জড়িত। আজ আমরা এই আর্টিকেলে জানব সোশ্যাল মিডিয়া পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর পাঁচটি কার্যকরী কৌশল। যেগুলো ব্যবহার করে আপনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের এনগেজমেন্ট বাড়াতে পারেন।
সোশ্যাল মিডিয়া পোস্ট এনগেজমেন্ট কী?
পোস্ট এনগেজমেন্ট বলতে বুঝায় আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে ইউজার কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাকে।
যেমন:
- আপনার পোস্টে কতগুলো লাইক এসেছে।
- কতজন ব্যক্তি আপনার পোস্টে কমেন্ট করেছেন।
- এবং কে কে আপনার পোস্টটি শেয়ার করেছেন।
- কত জনে আপনার পোস্টটি ভিউ করেছে এবং তাদের মধ্যে কতজন লোকে আপনার পোস্টে ইন্টারেস্ট হয়ে তার উপর ক্লিক করেছে।
আপনার পোস্টে যত বেশি এনগেজমেন্ট হবে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার পোস্টটিকে তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে।
প্রথম লাইনে শক্তিশালী Hook ব্যবহার করুন
আপনি যখন পোস্ট করেন তখন আপনার পোস্টের প্রথম এক থেকে দুই লাইন আপনার পোস্টের সব কিছু নির্ধারণ করে যে আপনার পোস্টটি ভাইরাল হবে কিনা। এখানে ইউজার সিদ্ধান্ত নাই আপনার পোস্ট পড়বে নাকি তারা স্কল করে চলে যাবে।
কীভাবে আকর্ষণীয় Hook লিখবেন?
- ইউজরকে প্রশ্ন করুন
- তাদের সামনে সমস্যা তুলে ধরুন
- ইউজারের মনের ভিতর কৌতুহল তৈরি করুন
উদাহরণ: আজ আমরা ইনস্টাগ্রাম টিপস নিয়ে কথা বলবো। এইভাবে না লিখে আপনি লিখুন যে আপনার পোস্ট ভালো হলেও কেন কেউ লাইক দিচ্ছে না জানেন?
তাহলে দেখবেন ইউজার আপনার পোস্টে থামবে তারা পোস্টটি পড়বে এতে আপনার এনগেজমেন্ট বাড়বে।
সঠিক সময় ও সঠিক দিনে পোস্ট করুন
সব সময় কিন্তু অডিয়েন্স অনলাইনে থাকে না। সো আপনি যদি ভুল টাইমে পোস্ট করেন তাহলে আপনার পোস্টে কাঙ্ক্ষিত এঙ্গেজমেন্ট নাও আসতে পারে। যার কারণে আপনার পোস্টটি অচিরেই হারিয়ে যেতে পারে।
সাধারণত ভালো পোস্টিং টাইম:
🕗 সকাল: ৮–১০টা
🕐 দুপুর: ১–২টা
🕘 রাত: ৮–১০টা
আপনি আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে হাইলাইট ও এনালাইসিস দেখে নিজের জন্য কোনটি বেস্ট টাইম তা নির্ধারণ করতে পারেন।
Visual Content এর উপর জোর দিন
বর্তমানে মানুষ লেখা লেখা কম পড়ে দেখে বেশি বুঝে। এজন্য আপনাকে এমন কনটেন্ট নিশ নির্ধারণ করতে হবে যা মানুষ খুব পছন্দ করে। নিচে এরকম কিছু কনটেন্ট নিশ নিয়ে আলোচনা করা হলো।
কোন কনটেন্টে এনগেজমেন্ট বেশি?
ছোট ভিডিও / রিল
ক্যারোজেল পোস্ট
ইনফোগ্রাফিক
বাস্তব জীবনের চিত্র
এইগুলোতে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পেতে সক্ষম হবেন।
ভিডিও হলে চেষ্টা করুন:
15–30 সেকেন্ড।
প্রথম 3 সেকেন্ডে মেইন পয়েন্ট।
Audience এর সাথে সম্পর্ক তৈরি করুন
কোন সোশ্যাল মিডিয়ায় একতরফা কথা বলার জায়গা নায়। এখানে আপনার অডিয়েন্সের সাথে বা আপনার ভিডিও ও আপনার পোস্টের যারা দেখে সেই ইউজারের সাথে আপনার সুসম্পর্ক বা একটি কথা আদান প্রদানের ব্যবস্থা করতে হবে।
Interaction বাড়ানোর উপায়:
- আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের যথাযথ রিপ্লে দিন।
- স্টোরিতে পোল বা প্রশ্ন দিন যাতে আপনি জানতে পারেন আপনার ইউজার কি চাই।
- আপনার পোস্টে cta ব্যবহার করুন।
CTA উদাহরণ:
- এখানে আপনি ইউজারকে বলবেন আপনার মতামত কমেন্টে জানান ।
- কোন পোস্টটি ভালো লেগেছে তা আমাদেরকে জানান।
- পোস্টটি বন্ধুর সাথে শেয়ার করুন।
মানুষ তখনই আপনার পোস্টে এনগেজ করবে যখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে।
নিয়মিত ও ধারাবাহিকভাবে পোস্ট করুন
আপনি নিয়মিত এবং ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। এতে প্ল্যাটফর্ম বুঝে আপনি একজন একটিভ কন্টেন্ট ক্রিয়েটর। এজন্য তারা আপনার পোস্টে বেশি মানুষের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করবে।
এখন আপনি যদি একদিন পোস্ট করে সাত দিন চুপ থাকেন তাহলে আপনার কনটেন্টের রিচ ধীরে ধীরে কমে যাবে। তাই আপনি সপ্তাহে নির্দিষ্ট সময় ধরে ধীরে ধীরে পোস্ট করবেন। যাতে আপনার পোষ্টের এনগেজমেন্ট এবং আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ফলোয়ার দুটোই বাড়বে।
আদর্শ কনসিসটেন্সি:
- আপনি কমপক্ষে সপ্তাহে তিন থেকে পাঁচটি পোস্ট করার চেষ্টা করবেন।
- একই নিশে পোস্ট করবেন বারবার নিশ পরিবর্তন করবেন না।
- নির্দিষ্ট কনটেন্ট এর টাইপ বজায় রেখে পোস্ট করবেন।
অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস
- ১০ টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না অতিরিক্ত হ্যাসট্যাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো পছন্দ করে না।
- অন্যের কনটেন্ট কোটি পেস্ট করা থেকে এড়িয়ে চলুন।
- আপনি নিজের অভিজ্ঞতা ও বাস্তব ধর্মী গল্প শেয়ার করুন।
- ট্রান্ডিং টপিক স্মার্টভাবে ব্যবহার করুন।
FAQ:
পোস্ট এনগেজমেন্ট কম হওয়ার কারণ কী?
উঃ দুর্বল caption, ভুল সময় পোস্ট করা, ভিজ্যুয়াল কনটেন্টের অভাব এবং নিয়মিত পোস্ট না করা ইত্যাদি।
দিনে কয়টি পোস্ট করা সবচেয়ে ভালো?
উঃ সাধারণত দিনে ১টি বা সপ্তাহে ৩–৫টি পোস্ট সবচেয়ে কার্যকর।
শুধু Hashtag ব্যবহার করলে কি এনগেজমেন্ট বাড়ে?
উঃ না। Hashtag সহ ভালো কনটেন্ট ও Interaction না থাকলে এনগেজমেন্ট বাড়ে না।
নতুন পেজের জন্য কোন কনটেন্ট ভালো?
উঃ Short video, educational tips, problem-solving পোস্ট নতুন পেজের জন্য বেশি ভালো।
ফেসবুক না ইনস্টাগ্রাম কোথায় এনগেজমেন্ট বেশি?
উঃ ভিজ্যুয়াল কনটেন্টে ইনস্টাগ্রাম আর আলোচনা ভিত্তিক কনটেন্টে ফেসবুক ভালো কাজ করে।
উপসংহার
সোশ্যাল মিডিয়ার এনগেজমেন্ট বাড়ানো কোন যাদু না। এটি একটি কৌশল ধৈর্য ও নিয়মিত চেষ্টার ফল। উপরের কৌশলগুলো আপনি যদি ধারাবাহিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার পোস্টের রিচ ও এনগেজমেন্ট দুটি ধীরে ধীরে বাড়তে থাকবে।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ, আপনার কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।
