আপনার পিসি বা ল্যাপটপ দ্রুত করার অজানা ট্রিকস
বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা পড়াশুনা অফিসের কাজ, ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস এমনি কি বিনোদনের জন্য প্রতিদিন পিসি বা ল্যাপটপ ব্যবহার করি। আমরা পিসি বা ল্যাপটপ কিছুদিন ব্যবহার করার পরে দেখতে পারি যে এগুলো আগের মতো দ্রুত কাজ করে না। এগুলোর সফটওয়্যার খুলতে সময় লাগে ব্রাউজন ধীরে ধীরে চলে ফাইল ওপেন করতে দেরি হয় যা আমাদের জন্য খুবই বিরক্তিকর।
আজকে আমরা আলোচনা করব কেন পিসি বা ল্যাপটপ ধীর হয়ে যায়। এই সমস্যার পেছনের কারণগুলো কি কি এবং আপনাদের কাছে কিছু কার্যকর টিক শেয়ার করব যেগুলো ব্যবহার করে কম্পিউটারকে আবার দ্রুত করা যাবে।
অনেকে মনে করেন কম্পিউটার ধীর হয়ে গেলে নতুন ল্যাপটপ কিনে নিব। কিন্তু বাস্তবে এর কোন প্রয়োজন নেই। আপনার কম্পিউটারের কিছু ছোট সেটিং অপ্রয়োজনীয় ফাইল এবং সঠিক কিছু পদক্ষেপ অনুসরণ করলে আপনার কম্পিউটারের পারফরম্যান্স উন্নত করা সম্ভব হবে।
আজকে আমি আপনাদের কাছে কিছু সহজ ও কার্যকর পদ্ধতি জানাবো যা অনুসরণ করলে আগের তুলনায় আপনার পিসি বা ল্যপটপ আগের তুলনায় অনেক দ্রুত কাজ করবে।
পিসি বা ল্যাপটপ ধীর হয়ে যায় কেন?
- আপনার কম্পিউটারে যদি অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল করা থাকে
- স্ট্যাটাপ প্রোগ্রাম বেশি থাকলে
- অপ্রয়োজনীয় ফাইল জমে থাকলে
- এবং আপনার কম্পিউটারের যদি ভাইরাস বা ম্যালয়ের মত ফাইল থাকে
- পুরনো হার্ডওয়ার ব্যবহার করলে এবং ram কম থাকলেও আপনার কম্পিউটার ধীরে কাজ করবে
১. অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন
কীভাবে আনইনস্টল করবেন
- Control Panel এ যান
- Programs and Features এ ক্লিক করুন
- অপ্রয়োজনীয় সফটওয়্যার সিলেক্ট করুন
- Uninstall করুন
এতে আপনার কম্পিউটার অনেক হালকা হবে।
২. স্টার্টআপ প্রোগ্রাম কমিয়ে দিন
স্টার্টআপ বন্ধ করার উপায়
- আপনার কন্ট্রোল প্যানেলে যান
- সেখান থেকে প্রোগ্রাম এবং ফিচারের উপরে ক্লিক করুন
- অপরয়োজনীয় সফটওয়্যার সিলেক্ট করে তা আনইন্সটল করে দিন
৩. Disk Cleanup ব্যবহার করুন
Disk Cleanup ব্যবহার করার নিয়ম
- This PC এ যান
- Local Disk (C) এ Right Click করুন
- Properties এ ক্লিক করুন
- Disk Cleanup সিলেক্ট করুন
এতে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুন : ফেসবুক ইউজারদের জন্য সুখবর! এসে গেছে ১৫টি শক্তিশালী নতুন ফিচার
৪. ভাইরাস স্ক্যান করুন
কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস
- Windows Defender
- Avast
- Bitdefender
ভাইরাস থাকলে তা মুছে ফেললে পিসি অনেক দ্রুত হয়ে যায়।
৫. RAM বাড়ানোর কথা ভাবুন
৬. SSD ব্যবহার করুন
SSD এর সুবিধা :
- দ্রুত বুট টাইম
- দ্রুত সফটওয়্যার চালু
- ফাইল দ্রুত কপি
৭. ব্রাউজারের এক্সটেনশন কমান
৮. কম্পিউটার আপডেট রাখুন
৯. নিয়মিত কম্পিউটার রিস্টার্ট করুন
১০. ডেস্কটপ পরিষ্কার রাখুন
কী করবেন
অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুনফোল্ডারের ভিতরে রাখুন
উপসংহার
অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলা, স্টার্টআপ কমানো, ভাইরাস স্ক্যান করা এবং SSD ব্যবহার করার মতো কয়েকটি কাজ করলে আপনার পিসি আগের চেয়ে অনেক দ্রুত হয়ে যাবে।
FAQ (প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন)
- ভাইরাস স্ক্যান করা
- স্টার্টআপ প্রোগ্রাম কমানো
- SSD ব্যবহার করা
%20(1).webp)