ফ্রি টুলস ব্যবহার করে টুইটারের পোস্ট স্বয়ংক্রিয় করার গাইড

হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করার সেরা ফ্রি অ্যাপস

আসসালামু আলাইকুম ,

বর্তমান বিশ্বে Twitter এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি নিয়মিত পোস্ট করতে পারেন খুব দ্রুত এনগেজমেন্ট এবং ফলোয়ার বাড়বে। কিন্তু আমাদের সমস্যা হল আমরা অনেক সময় ব্যস্ততার বা কাজের চাপ বা ভুলে যাওয়ার কারণে নিয়মিত পোস্ট করতে পারিনা।

এই আর্টিকেলে প্রথমে আমরা এই সমস্যাগুলো বুঝবো তারপর দেখব কিভাবে ব্যবহার করে খুব সহজেই টুইটারে অটোমেটিক পোস্ট করানো যায়। এবং এর পাশাপাশি আপনাদের ভালো ফলাফল পাওয়ার জন্য কিছু কার্যকারী টিপস দিব।

সমস্যা কোথায়?

টুইটার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে সফল হতে হলে কনসিটেন্সি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বেশিরভাগ ইউজারই এই জায়গায় সমস্যায় পড়েন।

সাধারণ সমস্যাগুলো:

  1. প্রতিদিন নির্দিষ্ট সময় পোস্ট করতে পারেন না
  2. অনেক কাজের ব্যস্ততায় পোস্ট দিতে ভুলে যান
  3. একাধিক পোস্ট ম্যানুয়াল্লি করা ঝামেলার ব্যাপার
  4. অডিয়েন্স সক্রিয় সময় ধরে রাখতে না পারা 

এর ফলে ধীরে ধীরে পোষ্টের রিচ কমে যায় এবং এনগেজমেন্টও কমতে থাকে।

সমাধান: ফ্রি টুলস দিয়ে অটো পোস্ট

চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি জনপ্রিয় টুলস ব্যবহার করে অটোমেটিক বা সিডিউল করে পোস্ট করতে পারবেন।

১. Buffer

এটি হলো টুইটারের অটো পোস্ট করার খুবই সহজ এবং জনপ্রিয় একটি টুলস।

কীভাবে ব্যবহার করবেন:

  1. Buffer এ প্রবেশ করে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট করুন
  2.  আপনার টুইটার একাউন্ট কানেক্ট করুন 
  3. নতুন পোস্ট লিখুন 
  4.  সময় নির্ধারণ করে তার সিডিউল করে রাখুন

 নির্ধারিত সময় অটোমেটিক পোস্টটি পাবলিক হয়ে যাবে।

২. Hootsuite

আপনি যদি একটি এডভান্স টুলস খোঁজেন তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। এডভান্স ফিচার ইউজ করতে হলে আপনাকে টাকা দিতে হবে। তবে ফ্রি ভার্সনেও অনেক কাজ করা যায়।

সুবিধা:

আপনি এখানে একাধিক পোস্ট সিডিউল করতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া একসাথে ম্যানেজ করতে পারবেন।

ব্যবহার:

  1. আপনি এখানে একটি একাউন্ট খুলবেন 
  2. সেখানে টুইটার যুক্ত করবেন 
  3. পোস্ট তৈরি করে সময় সেট করে রাখুন 

নির্ধারিত সময়ে এটি আপনার পোস্টটি টুইটারে পাবলিশ করে দিবে।

আরো পড়ুন: জন্ম তারিখ দিয়ে বয়স নির্ণয় করার সহজ উপায়

৩. TweetDeck 

TweetDeck খুবই জনপ্রিয় কারণ এটি হলো টুইটারের অফিসিয়াল একটি টুল।

কেন ব্যবহার করবেন:

  1. এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন 
  2. এতে রয়েছে খুবই সহজ ইন্টারফেস 
  3. এখানে আপনি পোস্ট লাইফ মনিটরিং এবং শিডিউল করতে রাখতে পারবেন
  4.  নতুনদের জন্য এটি সবচেয়ে সেরা অপশন

৪. Later

এটি মূলত ইনস্টাগ্রামে ব্যবহার করা হয় সেই জন্য পরিচিত বেশি। তবে এটি টুইটারও অনেক ভালো কাজ করে।

সুবিধা:

  1. এখানে আপনি খুব সহজে আপনার কনটেন্ট প্ল্যানিং করতে পারবেন
  2. ও ক্যালেন্ডার ভিউ দেখতে পারবেন

অটোমেশন সেট করার ধাপ

  1. এই অটোমেটিক টুলসগুলো ব্যবহার করা খুবই সহজ। প্রতিটি টুলস এর ব্যবহার করার নিয়ম প্রায় একই।
  2. প্রথমে আপনাকে যেকোনো টুলসে ঢুকে সেখানে সাইন আপ বা একটি অ্যাকাউন্ট করতে হবে 
  3. তারপর টুলস এর সাথে আপনার টুইটার একাউন্টে যুক্ত করবেন ।
  4. সেখানে আপনি একটি পোস্ট লেখার অপশন পাবে সেখানে আপনি সুন্দর করে আপনার পোস্টে লিখবেন ।
  5. এবং আপনি কোন সময় বা কোন তারিখে পোস্টটি পাবলিশ করতে চান সেটি সেটআপ করে শিডিউল করে রাখবেন।

এরপরে আপনার কোন কাজ নেই আপনি যে তারিখ বা যেই সময় দিয়ে পোস্টটি সিডিউল করবেন টুলস পোস্টটি উক্ত সময় আসলে অ্যটোমেটিক পাবলিশ করে দিবে ।

অতিরিক্ত টিপস

  1. সপ্তাহে একদিন বসে আপনি আপনার সব পোস্ট প্ল্যান করে রাখবেন
  2. অডিয়েন্সের অ্যাক্টিভ টাইমে পোস্ট করবেন  
  3.  একই পোস্ট বারবার  করা থেকে বিরত থাকুন
  4.  ট্রেন্ডিং টপিক ব্যবহার করে পোস্ট করবেন 
  5. পোষ্টের সাথে ইমেজ বা ভিডিও যুক্ত করবেন 
  6. ফলে এগুলো করলে আপনার পোস্টে অনেক এনগেজমেন্ট বাড়বে

সতর্কতা

  1. খুব বেশি পোস্ট করলে আপনার অ্যাকাউন্ট কে স্প্যাম মনে করতে পারে 
  2. অবিশ্বস্ত বা থার্ড পার্টি টুলস ব্যবহার করবেন না 
  3. এতে আপনার একাউন্টের ঝুঁকি রয়েছে নিজের একাউন্টে নিরাপত্তার নিশ্চিত করবেন

উপসংহার

ফ্রি টুলস ব্যবহার করে টুইটারে অটোমেটিক পোস্ট বা পোস্ট সিডিউল করা এখন খুবই সহজ এবং সময় বাঁচানোর একটি দারুন পদ্ধতি। আপনি যদি নিয়মিত পোস্ট করতে চান এবং সময়ের অভাবে তা হয়ে উঠে না। তাহলে এই টুলস গুলো আপনার জন্য সঠিক সমাধান। আপনি যদি নতুন হন তাহলে আপনার শুরু করার জন্য TweetDeck সবচেয়ে সহজ উপায়।

FAQ

১. টুইটার অটো পোস্ট কি ফ্রিতে করা যাবে?

হ্যাঁ।

২. কোন টুলটি ব্যবহার করা সবচেয়ে সহজ হবে?

TweetDeck নতুনদের জন্য সবচেয়ে সহজ।

৩. দিনে কয়টি পোস্ট করলে ভালো হবে?

দুই থেকে পাঁচটি পোস্ট করলে ভাল হবে ।

৪. অটোমেশন টুলস ব্যবহার করাকে নিরাপদ?

হ্যাঁ ,যদি আপনি বিশ্বস্ত টুল ব্যবহার করতে পারেন?

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করার সেরা ফ্রি অ্যাপস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url