মুছে ফেলা সোশ্যাল মিডিয়া পোস্ট পুনরুদ্ধার করার সহজ উপায়
আজকের এই আর্টিকেলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। আপনার সোশ্যাল মিডিয়া থেকে মুছে যাওয়া পোস্ট আপনি কিভাবে ফিরে পেতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা ভুল করে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও বা পোস্ট ডিলিট করে ফেলি। পরে যখন এই পোস্ট বা ভিডিও গুলোর দরকার পড়ে তখন তা আমরা খুঁজে পাই না। এখন আমরা জানবো এই সমস্যাটা আসলে কেন হয় ডিলেট করার পর আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কিভাবে আপনি আপনার ডিলেট হওয়া পোস্টগুলো পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।
ট্র্যাশ বা Recently Deleted ফোল্ডার চেক করুন
বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের trash বা রিসেন্টলি ডিলিট নামে একটি নতুন ফিচার যুক্ত করেছে।
যেমন: ফেসবুকে বর্তমানে ট্রাস্ট অপশন আছে এবং ইনস্টাগ্রামে রিসেন্টলি ডিলিট নামে একটি অপশন আছে।
কিভাবে খুঁজবেন:
- আপনার প্রোফাইলে যান
- সেখান থেকে আপনি সেটিং বা অ্যাক্টিভিটি লক এ চলে যাবেন
- এরপর আপনি ট্রাস্ট বা রিসেন্টলি ডিলিট নামে যেকোনো একটি অপশন খুঁজবেন
গুরুত্বপূর্ণ:
এখানে আপনি ৩০ দিনের মধ্যে যেসব পোস্ট ডিলিট করেছেন তা পাবেন কিন্তু ৩০ দিনের আগের পোস্টগুলো স্থায়ীভাবে মুছে গিয়েছে সেগুলো পাবেন না ।
Activity Log ব্যবহার করুন
অনেক সময় দেখা যায় পোস্টগুলো পুরোপুরি ডিলিট না হয়ে টাইমলাইন থেকে শুধুমাত্র লুকানো হয়ে থাকে ।
Activity Log কী?
এটি হলো এমন এক ধরনের জায়গা যেখানে আপনি আপনার পোস্ট আপনি কাকে লাইক করেছেন কাকে কমেন্ট করেছেন সমস্ত হিস্টরি আপনি এখানে পাবেন।
ব্যবহার পদ্ধতি:
- আপনি আপনার প্রোফাইলে যাবেন
- সেখান থেকে সেটিং
- এরপর আপনি এক্টিভিটির লক খুঁজবেন
- এবং এক্টিভিটি লকে যাওয়ার পর আপনার পোস্ট গুলোর তালিকা দেখতে পারবেন
- এখান থেকে আপনি পোস্টটি খুঁজে পাবেন এবং রিস্টোর করতে পারবেন
ডাউনলোড করা ডেটা চেক করুন
কেন এটি কাজে লাগে?
কিভাবে করবেন:
- আপনি আপনার প্রোফাইল থেকে সেটিং এ চলে যাবেন।
- সেখান থেকে আপনি খুঁজবেন ডাউনলোড ইউরইনফরমেশন অপশনটি।
- এখানে আপনি পাবেন আপনার পুরনো ছবি ক্যাপশন ভিডিও বা যে কোন পোস্টের কপি।
ডিভাইসের গ্যালারি বা ফাইল ম্যানেজার চেক করুন
কি করবেন:
- ফোনের গ্যালারি খুলুন
- সেখান থেকে আপনি ডাউনলোড বা google ফটোস চেক করুন
- আপনি যদি মূল ফাইলটি খুঁজে পান তাহলে আপনি সেখান থেকে আবার আপনার নির্ধারিত ভিডিও বা ফটোটি পোস্ট করতে পারেন
ক্যাশ বা ব্রাউজার হিস্ট্রি ব্যবহার করুন
থার্ড-পার্টি অ্যাপ (সতর্কতার সাথে)
কিন্তু সতর্ক থাকুন :
- সব অ্যাপ নিরাপদ নয়
- এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে
- ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে
- তাই শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন
ভবিষ্যতে পোস্ট হারানো থেকে বাঁচার উপায়
কখন পোস্ট ফিরে পাওয়া সম্ভব না?
- ৩০ দিনের বেশি সময় হয়ে গেলে আপনি আপনার পোস্টগুলো ফিরে পাবেন না
- স্থায়ীভাবে ডিলিট করা হলে
- এবং কোন ব্যাকআপ না থাকলে
